কিছুদিন আগেই ekhanei .com ডোমেইনটি এক্সপায়ার্ড হয়ে যায় এবং ব্যাকওর্ডার থেকে অকশনে উঠেছিল। অকশনে প্রায় সাড়ে চার হাজার ডলারে ডোমেইনটি বিক্রি হয়েছে। আমাদের দেশের বাজারে দিন দিন ডোমেইন ভ্যালু অনেক গুন বেড়ে যাচ্ছে। ইতিমধ্যে প্রায় সকল বাংলা এক শব্দের ডোমেইন রেজিষ্ট্রেশন হয়ে গেছে।
আমরা সবাই জানি, ডোমেইন নাম বলতে কোন একটা ওয়েবসাইটের নামকে বোঝায়।সহজ ভাবে বললে, ডোমেইন হচ্ছে ওয়েবসাইটের এ্যাড্রেস বা ঠিকানা যেটি মানুষ ব্রাউজারে টাইপ করে ওয়েব সাইট ভিজিট করতে পারবে।উদাহরণ হিসেবে আমরা বলতে পারি brainbangla. com এটি একটি ডোমেইন।প্রত্যেক ওয়েবসাইটের একটি নির্দিষ্ট আইপি অ্যাড্রেস থাকে। কিন্তু আইপি দিয়ে ওয়েবসাইট মনে রাখা কষ্টসাধ্য। তাই মনে রাখার সুবিধার জন্য আইপি অ্যাড্রেসের পরিবর্তে ডোমেইন নাম ব্যবহার করা হয়।প্রথম বাণিজ্যিক ডোমেইন নাম হল Symbolics .com যা ক্যাম্ব্রিজের কম্পিউটার ফার্ম সিম্বোলিক্স ১৫ মার্চ ১৯৮৫ তারিখে TLD com তে নিবন্ধন করে। ডিসেম্বর ২০০৯ সালে প্রায় ১৯০ মিলিয়ন ডোমেইন নেম নিবন্ধিত হয়।সদ্য জন্ম নেওয়া শিশুর যেমন নাম রাখা খুবই জরুরী ঠিক তেমনি আপনার ব্যবসায়ের ডোমেইন নেইম ঠিক ততখানিই জরুরী। কারণ যতদিন আপনার ব্যবসায় বা ব্লগটি থাকবে তা সেই নামেই পরিচিত হবে। আপনার ব্লগ বা ব্যবসায়ের ডোমেইন নেইম ঠিক করার অনেকগুলো চলিত নিয়ম রয়েছে, যা আপনার ব্লগে/ব্যবসায়ের নাম বাছাই করার ক্ষেত্রে বেশ ভাল ভূমিকা রাখবে। আপনার ব্যবসা বা ব্লগের ধরণের উপর নির্ভর করে আপনি নাম ঠিক করতে পারেন। যাইহোক, আপনাকে অনলাইনে পরিচিত হতে হলে অবশ্যই একটি ইউনিক নাম ভেবে রাখা উচিত।
একটি সুন্দর বা যথাযথ ডোমেইন খুঁজে বের করা,
একটি ব্যবসার নাম নির্ধারণ করার মতই কঠিন একটি কাজ। এটা করতে অনেক চিন্তাভাবনার পাশাপাশি আরও অনেক বিষয় বিবেচনায় রাখতে হয়। যেহেতু ডোমেন নামটি ওয়েবে আপনার বা আপনার ব্যবসার পরিচয় বহন করবে, তাই অবশ্যই এমন একটি নাম নির্বাচন করতে হবে, যা শুধুমাত্র আপনার ব্যবসার পরিচয়ই বহন করবে না, সাথে সাথে সেটি যেন অন্যরা সহজে খুঁজে পায় এবং আপনি যেন নামটি সব জায়গায় ব্যবহার করতে স্বাচ্ছন্দ বোধ করেন।
আর যদি ডোমেইন বিক্রি করে লাভ করতে চান,তাহলেকখনো হুটহাট করে ডোমেইনে ইনভেস্ট করা যাবে না। আগে গ্লোবাল মার্কেট রিপোর্ট দেখুন কোন বিষয়ের উপর ডোমেইন ভাল সেল হচ্ছে? কোন কিওয়ার্ডের চাহিদা আছে। namebio. com ডোমেইনের মার্কেট রিপোর্ট এর জন্য বেস্ট একটা সাইট। এই সাইটটি আপনাকে দেখাবে কোন মার্কেটপ্লেসে কোন ডোমেইনটি কত দামে বিক্রি হয়েছে। প্রতিদিনের রিপোর্ট এরা দিয়ে থাকে।আপনি কিওয়ার্ড সার্চ দিয়েও দেখতে পারবেন যেমন ধরুন green লিখে সার্চ দিলেন green দিয়ে যত ডোমেইন বিক্রি হইছে সেটা দেখাবে, কোন মার্কেটপ্লেসে বিক্রি হল, কত ডলারে বিক্রি হল,এবং তারিখ সব জানতে পারবেন।আপনি বিগেনার হলে বিভিন্ন মার্কেটপ্লেসে চোখ রাখুন। লাইভ অকশন গুলো দেখুন । লাইভ অকশনে দেখতে পারবেন কোন ডোমেইন গুলোতে কি পরিমান বিড পরছে আর কিওয়ার্ড গুলো কি রকম। অকশন সাইট গুলোর মধ্যে - godaddy, dynadot, dropcatch, sedo,flippa ইত্যাদি সাইট গুলো দেখতে পারেন।
ডোমেইন নাম নির্বাচনে সব সময় ছোট, সুন্দর এবং সহজেই উচ্চারন করা যায় এমন নাম নির্বাচন করুন। যেহুতু প্রিমিয়াম সব ডোমেইন রেজিষ্ট্রেশন তাই দুই শব্দের ডোমেইন খুজুন। শব্দ নির্বাচনের আগে অবশ্যই ইন্টারন্যাশনাল মার্কেটে কি ধরনের কিওয়ার্ড সেল হচ্ছে সেটা দেখুন। এটা আপনার ডোমেইনের কিওয়ার্ড নির্বাচনে আপনাকে সাহায্য করবে।
একটি সুন্দর ও যথাযথ ডোমেইন খুঁজে বের করতে যে বিষয়গুলো অবশ্যই বিবেচনা করতে হবে।
নামটি ছোট রাখার চেষ্টা করুন
ডোমেইন নাম যদি বড় বা জটিল ধরনের হয়, তাহলে আপনার ভিজিটররা নামটি ভুলভাবে উচ্চারন করতে বা লিখতে পারে, এতে আপনার ভিজিটর হারানোর ঝুঁকি বেড়ে যাবে। তাই, অবশ্যই চেষ্টা করবেন নামটি ছোট এবং সরল ধরনের রাখতে।
সহজ , অর্থবহ ও সুন্দর নাম খুঁজুন
সহজ , অর্থবহ এবং সুন্দর শ্রুতিমধুর একটি নাম মানুষ সহজে মনে রাখতে পারে । সহজ একটি নাম সহজে যেমন বলা যায়, তেমনি সহজে লেখাও যায় । তাই, সুন্দর ও সহজে উচ্চারিত অর্থবহ সুন্দর নাম খুঁজুন । যদি ইংরেজি নাম খুঁজেন তাহলে সুন্দর একটা ইংরেজি নাম খুঁজুন , এবং বাংলা নাম ব্যবহার করতে চাইলে দেশের ভেতর মানুষ কি নাম পছন্দ করতে পারে সেই নাম নিয়ে চিন্তা করুন । কারণ , প্রথমেই আপনার ব্র্যান্ড কিংবা ডোমেইনটি সেই সুন্দর নামটি দিয়েই সবার কাছে পরিচিত হবে। সেজন্যেই সুন্দর অর্থপূর্ণ ডোমেইন কিংবা ব্র্যান্ড নাম এর ক্ষেত্রে এখনই গুরুত্ব দিতে শুরু করুন এবং অবশ্যই সংখ্যা ব্যবহার করবেন না ডোমেইন নামের মধ্যে , এতে করে ডোমেইন নামটি প্রফেশনাল মনে হয়না ও ব্র্যান্ড হিসেবেও মানুষের খুব একটা গ্রহণযোগ্যতা পায়না । সেজন্যে ডোমেইনের ক্ষেত্রে সংখ্যা ব্যবহার পরিহার করুন , কারণ আপনার প্রতিষ্ঠানের সুন্দর ডোমেইন কিংবা ব্র্যান্ড নাম টিই হয়ত আগামী দিনের তাক লাগিয়ে দেয়া একটা প্রতিষ্ঠানের নাম হতে পারে ।ডোমেইন রিসেল করার সময় অথবা রিসেলার থেকে বাই করার সময় নিচের ইনফরমেশন থেকে প্রয়োজনীয় তথ্য জানতে সুবিধা হবে।
ডোমেইনের ইনফরমেশন চেকারঃ
whois. com, who. is ইত্যাদি
ডোমেইন হিস্টোরী চেকারঃ
whoisrequest. com
অনেকে ডোমেইনের ভ্যালু জানতে চান।আমার মতে কোন ওয়েবসাইটি ডোমেইনের সঠিক ভ্যালু বলতে পারে না। তবে নিচের এই সাইট আমার মনে হয় ৫০% হলে সঠিক তথ্য দেয়।
ডোমেইন ভ্যালু চেকারঃ
estibot. com
অনেকেই এক্সপায়ার্ড ডোমেইন খুজেন।
এক্সপায়ার্ড ডোমেইন খোজার সাইটঃ
nameinvestors. com, exprieddomain. net
ডোমেইন অকশন সাইট এবং মার্কেটপ্লেস ঃ
Flippa. com, dropcatch. com, sedo. com, godaddy. com, dan. com, 4. cn, ename. com, nameliquidate. com, dynadot. Com ইত্যাদি
ডোমেইন ক্রয় সাইটঃ
দেশি বিদেশি অনেক সাইট আছে আপনাদের যেখানে ইচ্ছে কিনতে পারেন।
বিশ্বের জনপ্রিয় কিছু সাইটঃ
Epik. com, namecheap .com, godaddy. Com, namesilo. com, 123-reg ইত্যাদি।
অবশ্যই .com ডোমেইন কেনার চেষ্টা করবেন। কারণ বিশ্বের 47% website .com নির্ভর তাই এখনই সময় আপনার নিজের প্রয়োজনে কিংবা ভবিষ্যতে বিক্রির জন্য পটেনশিয়াল ডোমেইনগুলো কিনে রাখা।


Comments
Post a Comment