Skip to main content

Posts

Showing posts from December, 2020

ক্লাউড কিচেনের A to Z

  করোনা ভাইরাসের জেরে লকডাউন, তার ওপর আর্থিক সঙ্কট সব মিলিয়ে দেশের রেস্তোরাঁ ইন্ডাস্ট্রির ওপর বিরাট ধাক্কা এসে পড়েছে। যার ফলে এই ক্ষেত্রের আয় অনেক কমে এসেছে । সংবেদনশীল পরিস্থিতিকে মাথায় রেখে কীভাবে রাজস্বের উৎস বের করা যায় সেই চিন্তাকে সামনে রেখে এখন হোম ডেলিভারিকেই মডেল হিসাবে গ্রহণ করেছে রেস্তোরাঁ ইন্ডাস্ট্রি। ফুডপান্ডা, হাংরি নাকি, উবার ইটস, পাঠাও, সহজের মতো অ্যাপের কল্যাণে এখন ঘরে বা অফিসে বসেই প্রিয় রেস্টুরেন্টের প্রিয় খাবার আনা যায়। বাইরে থেকে খাবার আনিয়ে খাওয়ার এই নতুন প্রবণতার যুগে একই সঙ্গে বদলে যাচ্ছে রেস্টুরেন্ট ব্যবসার ধরনও। অনেক রেস্টুরেন্ট আছে যেগুলোর আছে শুধু রান্নাঘর আর স্টোররুম। স্টাফ বলতে শুধু রাঁধুনী ও তার সহযোগী। বসে খাওয়ার কোনো ব্যবস্থা নেই। কারণ এসব রেস্টুরেন্টের অর্ডার আসে অনলাইনে। গ্রাহককে খাবার পৌঁছে দেয় ফুডপান্ডা বা উবার ইটসের মতো ফুড অ্যাগ্রিগেটররা। এর ফলে এখন রেস্টুরেন্ট ব্যবসা হয়ে গেছে অনেকটাই সহজ ও ঝামেলামুক্ত। এতে প্রাথমিক পুঁজিও লাগছে অনেক কম। মূলত এ ধরনের রেস্টুরেন্টেরেই পোশাকি নাম ‘ক্লাউড কিচেন’।   আমাদের প্রতিবেশি দেশ ভারতের ক্রমবর্ধমান এই...

ডোমেইন ব্যবসা করে আয় করুন লক্ষ লক্ষ টাকা

  কিছুদিন আগেই ekhanei .com ডোমেইনটি এক্সপায়ার্ড হয়ে যায় এবং ব্যাকওর্ডার থেকে অকশনে উঠেছিল। অকশনে প্রায় সাড়ে চার হাজার ডলারে ডোমেইনটি বিক্রি হয়েছে। আমাদের দেশের বাজারে দিন দিন ডোমেইন ভ্যালু অনেক গুন বেড়ে যাচ্ছে। ইতিমধ্যে প্রায় সকল বাংলা এক শব্দের ডোমেইন রেজিষ্ট্রেশন হয়ে গেছে। আমরা সবাই জানি, ডোমেইন নাম বলতে কোন একটা ওয়েবসাইটের নামকে বোঝায়। সহজ ভাবে বললে, ডোমেইন হচ্ছে ওয়েবসাইটের এ্যাড্রেস বা ঠিকানা যেটি মানুষ ব্রাউজারে টাইপ করে ওয়েব সাইট ভিজিট করতে পারবে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি brainbangla. com এটি একটি ডোমেইন। প্রত্যেক ওয়েবসাইটের একটি নির্দিষ্ট আইপি অ্যাড্রেস থাকে। কিন্তু আইপি দিয়ে ওয়েবসাইট মনে রাখা কষ্টসাধ্য। তাই মনে রাখার সুবিধার জন্য আইপি অ্যাড্রেসের পরিবর্তে ডোমেইন নাম ব্যবহার করা হয়। প্রথম বাণিজ্যিক ডোমেইন নাম হল  Symbolics .com  যা ক্যাম্ব্রিজের কম্পিউটার ফার্ম সিম্বোলিক্স ১৫ মার্চ ১৯৮৫ তারিখে TLD com তে নিবন্ধন করে। ডিসেম্বর ২০০৯ সালে প্রায় ১৯০ মিলিয়ন ডোমেইন নেম নিবন্ধিত হয়। সদ্য জন্ম নেওয়া শিশুর যেমন নাম রাখা খুবই জরুরী ঠিক তেমনি আপনার ব্যবস...